1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

নবীগঞ্জে আধিপত্যের বিরোধে সংঘর্ষ, আহত- ৫০

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মান্দারকান্দি গ্রামের সামু ও আব্দুল হাইর এবং মুহিত মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে কৃষি জমি ও গ্রাম্য আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার বিকেলে উভয়পক্ষ নারী-পুরুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!