1. admin@noyasomoy24.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত

দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লায়ন জেলা ৩১৫ এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’-এর কার্যক্রম। এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০টির বেশি সেবা প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লক্ষাধিক মানুষকে সেবা প্রদান করেছে সংগঠনটি।

গত শুক্রবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জেলা ৩১৫ এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নাজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরাম চেয়ারপারসন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মইন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েতউল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনির তিয়াশা এবং লিও জেলা ৩১৫ এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, লায়ন জেলা ৩১৫ এ২ মানবসেবায় যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। একই সঙ্গে এসব মানবিক কার্যক্রম আরও বেশি প্রচার ও প্রসারের দাবি রাখে।

তিনি লায়ন সদস্যদের মানবসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করে এ ধরনের উদ্যোগকে আরও এগিয়ে নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বক্তারা মানবসেবায় লায়ন সদস্যদের অবদানের কথা তুলে ধরেন এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষপর্যায়ে অক্টোবর সেবাপক্ষ চলাকালে অধিকসংখ্যক সেবা প্রদানকারী ক্লাবগুলোকে পুরস্কৃত করা হয়। বর্ণাঢ্য এ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় লায়ন জেলা ৩১৫ এ২-এর পক্ষকালব্যাপী অক্টোবর সেবাপক্ষ ২০২৬-এর কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!