1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

চাঁদপুরের জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তাকে তলব করেছে আদালত

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুকের কাছ থেকে ব্যাখা তলব করেছে চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে আদালত তাকে তলব দেন।

আদালত সূত্রে জানাগেছে, চাঁদপুর সদর থানায় দায়েরকৃত মৎস্য আইনের দুটি মামলায় জব্দকৃত আলামত নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করে স্থিরচিত্র আদালতে দাখিল করার জন্য ইতিপূর্বে নির্দেশ দেয়া হয়।

জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হলেও মামলার তদন্তকারী কর্মকতা কর্তৃক দাখিলকৃত স্থিরচিত্রে মৎস কর্মকর্তাকে দেখা যায়নি। অথচ মৎস কর্মকর্তা তার উপস্থিতিতে এই জাল ধ্বংস করা হয়েছে মর্মে প্রত্যয়নপত্র দাখিল করেছেন।

দুটি মামলায় একই স্থিরচিত্র দাখিল করা হলেও মৎস কর্মকর্তার উপস্থিতি দেখা যায়নি। আদালতের আদেশ মোতাবেক নিষিদ্ধ কারেন্ট জাল ধ্বংস করার জন্য সশরীরে উপস্থিত না হয়ে তার সম্মুখে কারেন্ট জাল ধ্বংসের প্রত্যয়ন দেয়ায় এ বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে ব্যাখা তলব করেছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান।

যার ফলে আগামী ৭ কার্যদিবসে আদালতে উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখা দেয়ার জন্য আদেশের কপি জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!