1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

মতলবে কৃষি জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদন্ড

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

চাঁদপুরের মতলব উত্তরে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৩ ব্যাক্তিকে ৩লাখ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ।

ভ্রাম্যমাণ আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার নিমিত্ত কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময়  ষষ্ঠ খন্ড বোরচর এলাকায় অবৈধভাবে কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে ৩ জনকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যাহ বলেন, কৃষি জমির সুরক্ষা ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!