1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

প্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন গ্রেড ১১তম থেকে উন্নীত করে ১০ম গ্রেড করা হয়েছে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেতন স্কেল–২০১৫ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বর্তমান গ্রেড–১১ (১২ হাজার ৫০০ টাকা থেকে ৩০ হাজার ২৩০ টাকা) থেকে উন্নীত করে গ্রেড–১০ (১৬ হাজার টাকা থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা) করা হয়েছে। এতে তারা দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাবেন। প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই এ আদেশ কার্যকর হবে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতির পর প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির অনুমোদন পাওয়া যায়। সব প্রক্রিয়া শেষে ১৫ ডিসেম্বর প্রজ্ঞাপনে সই করা হয়, যা আজ মঙ্গলবার প্রকাশিত হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর গত ২৮ অক্টোবর রিট আবেদনকারী ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড ১০মে উন্নীত করা হয়। এরপর দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন গ্রেড বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়, যার চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হলো এখন।

এদিকে সহকারী শিক্ষকরা বর্তমানে ১৩তম গ্রেডে বেতন পাচ্ছেন। তাদের বেতন গ্রেড ১১তম করার দাবিটি জাতীয় বেতন কমিশনের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সরকার।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী এক কোটির বেশি এবং শিক্ষক রয়েছেন প্রায় চার লাখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!