1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

দীর্ঘ ১৬ বছর পর শুরু জুনিয়র বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

দীর্ঘ ১৬ বছর পর অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা আবারও শুরু হচ্ছে রোববার। সারা দেশে এ পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর পাঁচটি বিষয়ে মোট ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষার প্রথম দিন রোববার বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৯ ডিসেম্বর ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত এবং ৩১ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

বাংলা, ইংরেজি ও গণিত-এই তিনটি বিষয়ে ১০০ নম্বর করে ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, যার সময় নির্ধারিত রয়েছে ১ ঘণ্টা ৩০ মিনিট করে।

পরীক্ষার বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে। বিশেষ কারণে দেরি হলে রেজিস্টারে তথ্য লিপিবদ্ধ করে পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষার্থীদের ওএমআর উত্তরপত্রে বলপেন দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড যথাযথভাবে পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।

পরীক্ষায় বোর্ড অনুমোদিত ৮ মডেলের ক্যালকুলেটর এবং সাধারণ নন-সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!