1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

জকসু নির্বাচনে সাংবাদিকদের গেটপাস সংগ্রহের নির্দেশ

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে সংবাদ সংগ্রহের জন্য মূলধারার গণমাধ্যমকর্মীদের ‘গেটপাস’ সংগ্রহের নির্দেশ দিয়েছে জকসু নির্বাচন কমিশন।

আজ শনিবার জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কেবল মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই নির্বাচন অনুষ্ঠান সম্প্রচার ও সংবাদ সংগ্রহের সুযোগ দেওয়া হবে। এমতাবস্থায় নির্বাচনের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশের জন্য মূলধারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে প্রধান নির্বাচন কমিশন বরাবর আবেদন করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আগামী ৩০ ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!