1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

থার্টি ফার্স্ট নাইটে ঢাবি ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে পরদিন ১ জানুয়ারি ভোর ছয়টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৭টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, উদয়ন স্কুল ও নীলক্ষেত) সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে। তবে ঢাকা বিশ্ববিদ্যারয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবেন এবং তারা প্রবেশ করতে পারবেন।

এছাড়া শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ পাবেন।

যানবাহন চলাচলের ক্ষেত্রে জানানো হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইন শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) ব্যতীত অন্য কোনো যানবাহন উক্ত সময়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে আতশবাজি, পটকা ফাটানো ও ফানুস উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!