1. admin@noyasomoy24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ সিএনজি চালক, সড়কে মিলল ব্যবহৃত সিএনজি মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: অভি দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

রাতেও হাদির কবরের পাশে ভক্তদের ভিড়

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থল চত্বরে চিরনিদ্রায় শায়িত হয়েছেন গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি।

গতকাল শনিবার তার দাফনের পর কবর জিয়ারত করতে রোববার (২১ ডিসেম্বর) দিনভর সেখানে নানা শ্রেণিপেশার মানুষের ভিড় দেখা গেছে।

পুলিশি প্রহরার কারণে অনেকেই ভেতরে প্রবেশ করতে না পারলেও দূর থেকেই কবর দেখার চেষ্টা করেন। অনেকে চোখের জল ধরে রাখতে পারছেন না, কেউ কেউ কবরের দিকে তাকিয়ে দোয়া-দুরুদ পড়ে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাত করেছেন হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায়।

রোববার কাকডাকা ভোরে শুরু হওয়া মানুষের এ পদচারণা রাত নামার পরও থামেনি।
সরেজমিনে দেখা যায়, রাত তখন প্রায় ৮টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের অদূরে নজরুলের সমাধিস্থলের প্রবেশপথের সামনে থেকে ভেসে আসছিল হৃদয়বিদারক আহাজারি—‘হায় আল্লাহ…হায় আল্লাহ…।’ সেখানে জটলা পাকিয়ে দাঁড়িয়ে ছিলেন বেশ কিছু সংখ্যক মানুষ।

টিএসসি থেকে শাহবাগগামী এবং শাহবাগ থেকে টিএসসিগামী যানবাহনের যাত্রীরা গাড়ির ভেতর থেকে উঁকি দিচ্ছিলেন কবরের দিকে। কেউ কেউ আবার গাড়ি থামিয়ে জানার চেষ্টা করছিলেন—কী ঘটেছে এখানে, কেন এই আহাজারি?

সাধারণত, কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তার সমাধিস্থলে মানুষের ভিড় দেখা যায়। কিন্তু একই চত্বরে ওসমান হাদিকে সমাহিত করার পর থেকে অনেকে তার রুহের শান্তি কামনায় এখানে ছুটে আসছেন।

হাদির কবরের সামনে দাঁড়িয়ে অনেককেই বলতে শোনা গেছে, ‘ও শুধু একজন মানুষ না, আমাদের সাহস ছিল।’

গত ১২ ডিসেম্বর পল্টন থানাধীন বক্স কালভার্ট রোড এলাকায় বিজয়নগর পানির ট্যাংকের দিকে যাওয়ার সময় চলন্ত অটোরিকশায় থাকা ওসমান হাদি গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!