1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ঘন কুয়াশায় কারনে বন্ধ

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শনিবার সন্ধ্যার পর থেকেই কুয়াশার কারণে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্ট কিছুই দেখা যাচ্ছিল না। পরে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। দৌলতদিয়া প্রান্তে ৭টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!