1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

তীব্র ডলার সংকট পাকিস্তানে

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তানে খোলা বাজারে এখনো তীব্র ডলার সংকট চলছে। কর্তৃপক্ষের নানা উদ্যোগের পরও অনেক মানি এক্সচেঞ্জে ডলার পাওয়া যাচ্ছে না। ফলে বিদেশ ভ্রমণের পরিকল্পনা করা মানুষজন ও শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন।

শহরের বিভিন্ন এলাকার এক্সচেঞ্জ হাউস ঘুরে দেখা গেছে, অধিকাংশ প্রতিষ্ঠানের কাছে পর্যাপ্ত ডলার নেই। অনেক এক্সচেঞ্জ হাউস একেবারেই ডলার বিক্রি বন্ধ রেখেছে, আবার কেউ কেউ দিনে সর্বোচ্চ ১০০ ডলার পর্যন্ত বিক্রি করছে। কেউ কেউ বলছেন, তারা কেবল যেটুকু ডলার কিনতে পারছেন, সেটুকুই বিক্রি করছেন।

এ ছাড়া কিছু এক্সচেঞ্জ হাউসে শুধু পুরোনো নকশার ডলার নোট পাওয়া যাচ্ছে। এসব নোট অনেক দেশে সহজে গ্রহণ করা হয় না, ফলে বিদেশগামী যাত্রীদের জন্য এগুলো তেমন কাজে আসছে না।

ডলার না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে দেশে থেকেই অন্য বিদেশি মুদ্রা কিনছেন। এতে তারা খারাপ বিনিময় হারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ডলার সংকটের প্রভাব শুধু ভ্রমণকারীদের ওপর নয়, শিক্ষার্থীরাও চরম সমস্যায় পড়েছেন। লাহোরের এক বাসিন্দা জানান, ভাইবোনের পড়াশোনার খরচ পাঠাতে তিনি ১১টি এক্সচেঞ্জ হাউস ঘুরেও ডলার কিনতে পারেননি।

অনেকে মনে করছেন, ডলার সংকটের পেছনে নতুন নিয়ম–কানুনও দায়ী। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক যাচাই, মূল জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা এবং সম্প্রতি স্টেট ব্যাংকের নির্দেশ অনুযায়ী ডলার কিনে বিদেশি অ্যাকাউন্টে জমা দিতে হলে চেক ব্যবহার করা।

সূত্র: ডন

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!