1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ডি এ তায়েব ও মাহিয়া মাহি অভিনীত “অফিসার”

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

আসছে ঈদুল আজহায়  শুভ মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা অফিসার। জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব স্যার ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত এই সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক বদরুল আলম খোকন। সিনেমাটি নির্মিত হয়েছে এসজি প্রোডাকশনের ব্যানারে।


জানা গেছে, “অফিসার” একটি অ্যাকশনধর্মী বাণিজ্যিক চলচ্চিত্র, যেখানে ডি এ তায়েবকে একজন দায়িত্বশীল ও সাহসী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে মাহিয়া মাহি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।
ঈদের ছুটিতে পরিবারসহ দর্শকদের জন্য সিনেমাটি হবে একটি উপভোগ্য বিনোদন। ইতোমধ্যে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু হয়েছ ও একটি ট্রেলার প্রকাশ হয়েছে।

নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প ও চমকপ্রদ অ্যাকশন নিয়ে আসছে “অফিসার”। ইতোমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে এবং দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। সেই তালিকায় “অফিসার” অন্যতম আলোচিত সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!