আসছে ঈদুল আজহায় শুভ মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত সিনেমা অফিসার। জনপ্রিয় অভিনেতা ডিএ তায়েব স্যার ও চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত এই সিনেমাটি নির্মাণ করেছেন খ্যাতিমান পরিচালক বদরুল আলম খোকন। সিনেমাটি নির্মিত হয়েছে এসজি প্রোডাকশনের ব্যানারে।

জানা গেছে, “অফিসার” একটি অ্যাকশনধর্মী বাণিজ্যিক চলচ্চিত্র, যেখানে ডি এ তায়েবকে একজন দায়িত্বশীল ও সাহসী কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে মাহিয়া মাহি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সিনেমাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন।
ঈদের ছুটিতে পরিবারসহ দর্শকদের জন্য সিনেমাটি হবে একটি উপভোগ্য বিনোদন। ইতোমধ্যে সিনেমাটির প্রচার-প্রচারণা শুরু হয়েছ ও একটি ট্রেলার প্রকাশ হয়েছে।
নির্মাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ঈদুল আজহার আনন্দকে আরও বাড়িয়ে দিতে দর্শকদের জন্য ভিন্নধর্মী গল্প ও চমকপ্রদ অ্যাকশন নিয়ে আসছে “অফিসার”। ইতোমধ্যে সিনেমাটির প্রচারণা শুরু হয়েছে এবং দর্শকদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে একাধিক সিনেমা মুক্তির প্রস্তুতি চলছে। সেই তালিকায় “অফিসার” অন্যতম আলোচিত সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)