
ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে উপজেলা মোটরচালক দলের নেতাকর্মীরা।
রবিবার (০৮ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুতিপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণা ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ধামরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব,সিনিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম,বাদশা মিয়া,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী,বালিয়া ইউনিয়ন মোটর চালক দলের সিনিঃ সহ-সভাপতি মোঃ আব্দুল মান্নান,আমতা ইউনিয়ন মোটর চালক দলের সাধারন সম্পাদক মোঃ হাসান আলী,যাদবপুর ইউনিয়ন মোটর চালক দলের সভাপতি মোঃ শাহিনুর ইসলামসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব এবং ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।