1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

ধানের শীষে ভোট চেয়ে মোটরচালক দলের গনসংযোগ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-২০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনী প্রচারণা, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে উপজেলা মোটরচালক দলের নেতাকর্মীরা।
রবিবার (০৮ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সুতিপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায়  এ প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণা ও পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল ধামরাই উপজেলা শাখার সভাপতি হাবিবুর রহমান হাবিব,সিনিঃ সহ-সভাপতি রফিকুল ইসলাম,বাদশা মিয়া,সাধারন সম্পাদক শরিফুল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক শুকুর আলী,বালিয়া ইউনিয়ন মোটর চালক দলের সিনিঃ সহ-সভাপতি  মোঃ আব্দুল মান্নান,আমতা ইউনিয়ন মোটর চালক দলের  সাধারন সম্পাদক মোঃ হাসান আলী,যাদবপুর ইউনিয়ন মোটর চালক দলের সভাপতি  মোঃ শাহিনুর ইসলামসহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেতে উদগ্রীব এবং ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!