1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হুমায়ুন কবিরের নতুন দল

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পূর্বঘোষণা অনুযায়ী নিজের নতুন দলের নাম ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ও মুর্শিদাবাদে নতুন বাবরি মসজিদ নির্মাণের প্রধান উদ্যোগক্তা হুমায়ুন কবির। নতুন এই দলের নাম- ‘জনতা উন্নয়ন পার্টি’। দলের পতাকার রং হবে- হলুদ, সবুজ এবং সাদা।

সোমবার দুপুরে মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে নিজের নতুন দলের নাম ঘোষণা করেন হুমায়ুন। প্রকাশ করেন দলের ইস্তাহারও। দলের প্রার্থীদের নামও ঘোষণা করেছেন বেশ কিছু আসনে। নিজে লড়বেন ভরতপুর ও রেজিনগর আসনে।

হুমায়ুন দাবি করেছেন, তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবেন। এর মধ্যে তার লক্ষ্য হবে ৯০টি আসনে জেতা। এমনকি হুমায়ুন কবির দাবি করলেন, তার দল বিজিপির শুভেন্দু অধিকারী এবং তৃণমূলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও প্রার্থী দেবেন।

এদিকে দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে, তারও ইঙ্গিত দিয়ে রেখেছেন হুমায়ুন। ২০১৬ সালে সতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল প্রতীক নিয়ে লড়েছিলেন তিনি। সে কথা উল্লেখ করে হুমায়ুন জানিয়েছেন, নতুন দলের প্রতীক হিসেবে টেবিলই তার প্রথম পছন্দ। নির্বাচন কমিশন ওই প্রতীক অনুমোদন না করলে বিকল্প হিসেবে জোড়া গোলাপের কথা ভেবে রেখেছেন হুমায়ুন। সেটাও না-হলে অন্য বিকল্পের কথা ভাববেন তিনি।

মূলত, বাবরি মসজিদ পুনর্নির্মাণের ঘোষণা দেওয়ায় এবং দলীয় মতের বাইরে যাওয়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হুমায়ুন কবিরকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। সাসপেন্ড হওয়ার পরই নতুন দল গড়ার ঘোষণা করে দিয়েছিলেন তিনি।

ভরতপুরের এই বিধায়ক সেসময় জানিয়েছিলেন, নতুন দলের নামে কংগ্রেস কিংবা তৃণমূল— কোনও শব্দ রাখতে চান না তিনি। তার কারণ ব্যাখ্যা করে হুমায়ুন বলেছিলেন, ‘মুর্শিদাবাদের মানুষ কংগ্রেসকে সম্পূর্ণ বর্জন করেছে। তৃণমূলকে ছুড়ে ফেলার অপেক্ষায় রয়েছে।’

তিনি আরও বলেছিলেন, ‘দলের নামের সঙ্গে সাধারণ মানুষ সহজেই একাত্ম হতে পারবেন। বাংলার আমজনতার পার্টি হবে আমার দল। আমজনতার উন্নয়নের কথা ভাববে।’

সূত্র: আন্দবাজার, হিন্দুস্তান টাইমস

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!