1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

বিএনপি অনুমতি পেলো তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের

নয়া সয়ম ২৪ ডেস্ক :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
ফাইল ছবি

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনে ঢাকা বিভাগীয় কমিশনারের অনুমতি পেয়েছে দলটি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য লিখিত অনুমতি পাওয়া গেছে। আজ রাত সাড়ে ৮টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

তিনি বলেন, চিঠিটি ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্টাফ জাহিদ হোসেন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছে দেন। চিঠিটি গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর দায়িত্বে) সাত্তার পাটোয়ারী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!