1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : শনিবার, ২ মে, ২০২৬

ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) রাতে কুল্লা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাবাজি বাড়ির মোড়ে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
সমাজসেবক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ।

প্রধান অতিথি চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ বলেন,কুল্লা ইউনিয়নকে একটি আধুনিক, মাদক ও সন্ত্রাসমুক্ত, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি কাজ করতে চাই। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করেছি, ভবিষ্যতেও আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। নির্বাচিত হলে রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে।
তিনি আরও বলেন,জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে কুল্লা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সমান উন্নয়ন নিশ্চিত করা হবে। সাধারণ মানুষের নাগরিক সেবা সহজ ও দুর্নীতিমুক্ত করতে ইউনিয়ন পরিষদকে একটি সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। আমি সবসময় জনগণের পাশে থাকতে চাই এবং আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

উঠান বৈঠকে সঞ্চালনা করেন কুল্লা ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রউফ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, কুল্লা ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রাঙা, সমাজসেবক হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!