1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

দিয়ামনি ই কমিউনিকেশন আয়োজিত রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ করেছে দিয়ামনি ই কমিউনিকেশন।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় আয়োজিত এ অনুষ্ঠানে কোরআনের হাফেজদের মাঝে কোরআন শরীফ ও জায়নামাজ এবং নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়।
দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিরা সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার কমান্ডার, ‘হাল ছেড়োনা বন্ধু’ সংগঠনের প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন এবং রায়াস গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন শুভসহ অনেকে।
এ সময় চলচ্চিত্র ও টেলিভিশন ব্যক্তিত্ব, সাংবাদিক, ওলামায়ে কেরাম, মাদরাসার এতিম শিক্ষার্থী, শিক্ষক, নারী উদ্যোক্তা এবং সংগঠনের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের কল্যাণে কাজ করে যাচ্ছে। সংগঠনটি গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে তুলতে “ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ” প্রকল্পের মাধ্যমে সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টল মেলার আয়োজন, অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব বলেন, “দিয়া আমার একমাত্র সন্তান ছিল। মহান আল্লাহ তায়ালা আমাদের ১৫ বছর আগে তাকে উপহার হিসেবে দিয়েছিলেন, আবার তিনিই তাকে নিজের কাছে ফিরিয়ে নিয়েছেন। আমার কোনো কষ্ট নেই। আপনারা সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”
তিনি আরও বলেন, “যারা অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, তাদের পাশে থাকবে দিয়ামনি ই কমিউনিকেশন। আমার সন্তান দিয়া যেন আমাদের ভালো কাজের মধ্য দিয়েই সবার মাঝে বেঁচে থাকে।”
এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১২ জন নারী উদ্যোক্তাকে “স্বপ্নজয়ী সম্মাননা–২০২৬” প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- ভাবনা আহমেদ (সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন বাংলা),উজমা হাসান (সিনিয়র নিউজ প্রেজেন্টার, এটিএন নিউজ),ক্যামেলিয়া নিশান (অভিনেত্রী ও নারী উদ্যোক্তা),ফারহানা তৃণা (সিনিয়র নিউজ প্রেজেন্টার, বাংলা ভিশন),বারিশা হক (শ্রেষ্ঠ ইনফ্লুয়েন্সার),রোকসানা নিহা (উদ্যোক্তা) এবং কাজী ফারহানা (স্বত্বাধিকারী ও প্রধান নির্বাহী, ফারহানা’স বিউটি স্লিপ; মেকআপ অ্যান্ড হেয়ার কালার এক্সপার্ট)।
সম্মাননা প্রদান শেষে উপস্থিত সকলের জন্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!