1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

সাভারে তিন দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার উদ্বোধন

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

ঢাকার সাভারে যুব উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে ও হাফ উইন্ডোর তত্ত্বাবধানে স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে তিন দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সাভার থানা রোড এলাকায় কিডস ইউনিভার্সিটি ও ফেয়ার আঞ্জুমান স্কুল প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।
তিন দিনব্যাপী মেলায় যুব উদ্যোক্তা ফাউন্ডেশনে ফাউন্ডার দিদারুল ইসলাম দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিয়ামনি ই কমিউনিকেশন ও পদ্মা উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব।

মেলার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক উপ-পরিচালক কাদের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়কর আইনজীবী ও রেইজ প্রকল্প, সাস-এর সমন্বয়কারী বাবুল মোড়ল এবং ক্রীড়াবিদ ও সমাজসেবক জনাব শাহীন আলম বাপ্পি। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের মেলা।। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলায় অর্গানিক খাদ্যপণ্য, গ্রামীণ ঐতিহ্যবাহী সামগ্রী, হস্তশিল্প, পোশাক, মসলা ও ঘরোয়া খাবারসহ নানা ধরনের স্টল বসানো হয়েছে। এতে বিভিন্ন এলাকার নারী ও পুরুষ উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
সংগঠনের ফাউন্ডার ও অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইসলাম দিপু বলেন, এই মেলার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া, দেশীয় পণ্যের প্রচার বৃদ্ধি করা এবং স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।
উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!