1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

ধামরাইয়ে ওয়ার্ড জামায়াতের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলাম–এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলাম ধামরাই উপজেলা শাখার কুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ডের আয়োজনে উপজেলা কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ঢাকা জেলার নায়েবে আমীর কাজী মাওলানা মোঃ আব্দুর রউফ। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলাম কুল্লা ইউনিয়ন ১নং ওয়ার্ডের সভাপতি ও মেম্বার পদপ্রার্থী মোঃ মোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম ধামরাই উপজেলা শাখার আমীর আব্দুল হালিম, সেক্রেটারি ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেলিম মিয়া, সোমভাগ ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলাম সেক্রেটারি মোঃ কামরুল হাসান রাজু, কুল্লা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলাম সভাপতি মাসুদুর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!