1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

চেয়ারম্যান পদে নির্বাচন করবেন চিত্রনায়ক ডিএ তায়েব

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলাে কৃতি সন্তান ও জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব কে মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দেখতে চায় স্থানীয় জনগন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনে অংশগ্রহণের বিষয় বিশেষ সাক্ষাৎকারে “নয়া সময়”কে বলেন,“মির্জাপুর আমার জন্মভূমি, আমার অহংকার। এই মাটির মানুষের ভালোবাসায় আমি আজকের অবস্থানে পৌঁছেছি। এখন সময় এসেছে সেই ভালোবাসার ঋণ শোধ করার। আমি চাই মির্জাপুরকে একটি আধুনিক, উন্নত ও দুর্নীতিমুক্ত উপজেলায় পরিণত করতে।”
তিনি আরও বলেন,“আমি প্রতিশ্রুতি দিচ্ছি- জনগন যদি আমাকে উপজেলা চেয়াম্যান বানায় তবে আমি উপজেলা পরিষদে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনবো। যুবসমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্য অধিকার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবো। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হবে না, সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবো।”
তিনি জানান, এলাকার অবকাঠামোগত উন্নয়ন, গ্রামীণ সড়ক সংস্কার, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বিশেষ পরিকল্পনা রয়েছে তার।
সততা, অভিজ্ঞতা ও দৃঢ় নেতৃত্বগুণ দিয়ে মির্জাপুরকে একটি সমৃদ্ধ ও মডেল উপজেলায় রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মির্জাপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে তিনি বিনীত অনুরোধ জানিয়ে বলেন,“আপনাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে থাকতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!