1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

ধানের শীষে ভোট চেয়ে ধামরাইয়ে বিএনপির উঠান বৈঠক

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-২০ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধামরাইয়ে শেষ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধামরাই পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে পৌর শহরের ধামরাই ল্যাবরেটরি স্কুল মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠান বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন পর মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার আহ্বান জানান।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ধামরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন মঞ্জু, উপজেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, উপজেলা তারেক পরিষদের আহ্বায়ক দেওয়ান নাসির উদ্দিন রুবেল, ঢাকা জেলা ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি টিএস খচরু খান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সদস্য শরিফুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হাদী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার রফিক, নুরুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান মাশরাফি সচ্ছ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!