1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

‘জাহাজপোড়া ক্যাসেল’ রিসোর্টের উদ্বোধন

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারের টেকনাফের জাহাজপোড়া মেরিন ড্রাইভে নির্মিত পরিবেশবান্ধব রিসোর্ট ‘জাহাজপোড়া ক্যাসেল’-এর শুভ উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন।
শনিবার (৩১ জানুয়ারি)  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে রিসোর্টটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কর্ণধার রাশেদ মূর্শেদ ও রাভিদ মূর্শেদ, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ আলম কিরণ, সাংবাদিক মনিরুজ্জামান অপূর্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা।
উদ্বোধন শেষে ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন রিসোর্টের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন, কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি বলেন, দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন জাহাজপোড়া এলাকায় পর্যটকদের জন্য বিনোদন ও আবাসনের নতুন মাত্রা যোগ করেছে ‘জাহাজপোড়া ক্যাসেল’। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এটি স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্পে ইতিবাচক ভূমিকা রাখবে।
ডিআইজি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও দেশের উন্নয়নে ও পর্যটন বিকাশে জাহাজপোড়া ক্যাসেল অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রতিষ্ঠানটির কর্ণধার রাশেদ মূর্শেদ, হিকমাহ উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কিরণের সার্বিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে ১০০ শেয়ার প্রদান করেন।
সবশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!