1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ভাঙা রাস্তা মেরামত করলেন সুজন মাহমুদ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ভাঙা ও ঝুঁকিপূর্ণ সড়ক ব্যক্তিগত উদ্যোগে মেরামত করেছেন ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া–সাভার সড়কের কয়েকটি ভাঙা স্থানে ইটের ছাক ও বালু-মাটি ব্যবহার করে রাস্তা মেরামত করা হয়।

স্থানীয়রা জানান, ওই সড়কের বড় বড় গর্ত দীর্ঘদিনের সমস্যার কারণ ছিল। বিশেষ করে দুইটি গাড়ি বিপরীত দিকে চলাচল করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকত। বর্ষা ও শীতকালে সমস্যা আরও বেড়ে যেত।
এলাকাবাসী উল্লেখ করেন, জনপ্রতিনিধিদের বারবার জানানো সত্ত্বেও রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই সুজন মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে রাস্তা মেরামত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মানুষের যাতায়াতের কষ্ট কমানোই মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও জনগণের প্রয়োজনে এ ধরনের সামাজিক কাজে পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!