1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

বৈশাখী টিভির ২১বছর পদার্পণে ধামরাইয়ে আনন্দ র‍্যালী

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে বৈশাখী টেলিভিশনের ২১ বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধামরাই উপজেলা পরিষদের হলরুমে বৈশাখী টেলিভিশনের ধামরাই উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ধামরাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি কালের কন্ঠের সাংবাদিক আবু হাসান এর সভাপতিত্বে ও ধামরাই প্রেসক্লাব এর সাবেক সভাপতি আমাদের সময় পত্রিকার সাংবাদিক বাবুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব।
আলোচনা সভায় বক্তারা বৈশাখী টেলিভিশনের ২১ বছরের পথচলায় বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন, পাশাপাশি সুস্থ বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, বৈশাখী টেলিভিশন দীর্ঘদিন ধরে দেশের গণমাধ্যম অঙ্গনে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও চ্যানেলটি আরও দায়িত্বশীল, জনবান্ধব ও সত্যনিষ্ঠ গণমাধ্যম হিসেবে ভূমিকা রাখবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, ধামরাই থানার অফিসার ইনচার্জ (অপারেশন) দেবাশীষ সানা এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, নিরাপদ সড়ক চাই এর ধামরাই শাখার সভাপতি নাহিদ মিয়া, নয়া দিগন্তের সিনিয়র সাংবাদিক নবিন চৌধুরী, দৈনিক ইনকিলাব ধামরাই প্রতিনিধি আনিস উজ জামান স্বপন প্রমুখ।
আলোচনা সভা শেষে বৈশাখী টেলিভিশনের ২১ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি আনন্দ র‍্যালির আয়োজন করা হয়। বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!