1. admin@noyasomoy24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ সিএনজি চালক, সড়কে মিলল ব্যবহৃত সিএনজি মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: অভি দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

কনসার্টে হেনস্তার শিকার জনপ্রিয় গায়িকা ,গ্রেপ্তার ১

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে কনসার্ট করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন ভারতের জনপ্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। কনসার্টে পারফর্ম চলাকালীন সময় এক ব্যক্তি মঞ্চে উঠে গায়িকাকে মারতে উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন উঠে এসেছে এ তথ্য।

শনিবার (২০ ডিসেম্বর) ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুল মাঠে সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু হয়। গায়িকার ম্যানেজার অনসুক মিত্র সংবাদমাধ্যমকে জানান, অনুষ্ঠান বেশ ভালোই চলছিল। লগ্নজিতা তাঁর সপ্তম গান হিসেবে এ বছরের পুজোর ছবি ‘দেবী চৌধুরাণী’-র ‘জাগো মা’ গানটি গেয়ে শেষ করেন। এরপর অষ্টম গান শুরু করার আগে তিনি যখন দর্শকদের সঙ্গে কথা বলছিলেন, তখনই হঠাৎ এক ব্যক্তি নিরাপত্তারক্ষীদের টপকে মঞ্চে উঠে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই ব্যক্তি লগ্নজিতার কাছে চলে যান এবং তাঁকে মারতে উদ্যত হন। যদিও সেখানে উপস্থিত আয়োজকদের বাধায় আঘাত করতে পারেননি। মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার করে বলতে থাকেন, “অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার একটু সেক্যুলার গান গা!” এছাড়াও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করেন ওই তিনি।

এই অপ্রীতিকর ঘটনার পর নিরাপত্তার কারণে মাঝপথেই অনুষ্ঠান বন্ধ করে দেন তিনি। এরপর ওই ব্যক্তির নামে ভগবানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত ব্যক্তির নাম মেহবুব মল্লিক, যিনি ভগবানপুর এলাকার সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালি।

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন দে জানিয়েছেন, অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!