1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

সত্যিই কি ১৩০০ কোটি ছুঁয়েছে ‘বারাণসী’র বাজেট— যা বললেন প্রিয়াঙ্কা

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

এসএস রাজামৌলীর বহুল প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’–এর ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকমহলে তুমুল আলোচনা চলছে। এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। এরই মধ্যে শোনা যাচ্ছে, ছবিটির বাজেট নাকি বেড়ে ১৩০০ কোটি রুপি ছুঁয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, সম্প্রতি কপিল শর্মা শো-তে অতিথি হয়ে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই ছবির বিপুল বাজেট নিয়ে মজার ছলে প্রশ্ন ছুড়ে দেন কপিল। তিনি বলেন, রাজামৌলীর ছবির বাজেট নিয়ে সবাই অবগত, তবে শোনা যাচ্ছে—প্রিয়াঙ্কা ছবিতে যুক্ত হওয়ার পরই বাজেট বেড়ে ১৩০০ কোটিতে পৌঁছেছে।
কপিল আরও কৌতুক করে জানতে চান, এই বিপুল অর্থ কি শুধুই সিনেমা নির্মাণে খরচ হবে, নাকি বারাণসীর মানুষদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে? তিনি আরও ইঙ্গিত দেন, প্রিয়াঙ্কা যুক্ত হওয়ার আগেও কি ছবির বাজেট এতটা ছিল?
এমন প্রশ্নে প্রথমে হাসিতে সম্মতি দিলেও, পরক্ষণেই কিছুটা থতমত খান প্রিয়াঙ্কা। পুরো বিষয়টি নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে কৌতূহল আরও বেড়ে যায়।
জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে শুরু হয়েছে ‘বারাণসী’র শুটিং। ট্রেলারে প্রিয়াঙ্কার লুক প্রকাশ্যে আসতেই দর্শকদের মধ্যে চমক তৈরি হয়েছে। এছাড়া গুঞ্জন রয়েছে, এই ছবির জন্য তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
সব মিলিয়ে, বাজেট, তারকাবহুল কাস্ট ও রাজামৌলীর পরিচালনায় ‘বারাণসী’ ইতোমধ্যেই বলিউড ও দক্ষিণী সিনেমার অন্যতম আলোচিত প্রকল্পে পরিণত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!