1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

‘কোটি হাদির ডাক’ দিয়ে সংগীতে ফিরলেন মুনাইম বিল্লাহ

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

‘মেহেরবান’ খ্যাত প্রখ্যাত শিল্পী মুনাইম বিল্লাহ দীর্ঘ বিরতির পর নতুন সংগীত নিয়ে ফিরেছেন। তাঁর নতুন গান ‘কোটি হাদির ডাক’ সোমবার (২২ ডিসেম্বর) সকালে শিল্পীর নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটি প্রসঙ্গে মুনাইম বিল্লাহ বলেন,“দীর্ঘ সময় পর সংগীতে ফিরলাম। ‘কোটি হাদির ডাক’ দিয়েই গানে ফেরা হলো আমার। এটি আমার জন্য একেবারেই অন্যরকম অনুভূতি। এটি শুধু একটি গান নয়, এটি একটি ইতিহাস—একটি বিপ্লব। শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের বিপ্লবী চেতনার প্রতি এই গান একটি স্বীকৃতি। আমাদের সার্বভৌমত্বের সঙ্গে একাত্মতা প্রকাশের মহান বার্তা বহন করে এই সংগীত। বিপ্লবী চেতনার মানুষের পাশাপাশি আপামর জনমনে গানটি গভীর প্রভাব ফেলবে এবং হাদি ভাইকে চিরঅমর করে রাখবে।”

‘কোটি হাদির ডাক’ গানটির কথা লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টারিং করেছেন শরিফ মাহমুদ।

গানটি সম্পর্কে কবি জিয়া হক বলেন,“এই সংগীতটি শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে। এটি গতানুগতিক ধারার বাইরে একটি ব্যতিক্রমী গান। কথা, সুর ও কণ্ঠ—সব মিলিয়ে এটি একটি ‘ফুল প্যাকেজ’। আমার বিশ্বাস, ‘হাদি তুই ফিরে আয়’-এর মতোই ‘কোটি হাদির ডাক’ গানটিও ভাইরাল হবে এবং শ্রোতাদের মুখে মুখে ফিরবে এই বিপ্লবী সংগীত।”

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!