1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

ধামরাইয়ে ৫শতাধিক পরিবার পেল শীতবস্ত্র কম্বল

নয়া সয়ম ২৪ ডেস্ক :
  • প্রকাশিত সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঢাকার ধামরাইয়ে প্রায় ৫শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার নান্নার ইউনিয়নের আশাবোন মডেল স্কুল মাঠে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের পক্ষ থেকে এ কম্বল বিতরণ করেন উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নান্নার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শামিম আহমেদ কবি।

বিতরন অনুষ্ঠানে শামিম আহমেদ কবি বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি আপসহীন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় গরীব-দুঃখী মানুষের কথা চিন্তা করেছেন। আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্নার ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা ফারুক হোসেন, নান্নার ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, বিএনপি নেতা আব্দুর রশিদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!