1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

বাড়তে পারে সয়াবিন তেলের দাম

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২

দাম কমানোর মাত্র এক মাসের মাথায় আবারও সয়াবিন তেলের দাম বাড়াতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা। এবার লিটারে ১৫ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

গত বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে দাম বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। প্রস্তাবটি পরীক্ষা করে জরুরি ভিত্তিতে প্রতিবেদন প্রেরণ করতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

ব্যবসায়ীদের নতুন প্রস্তাব অনুযায়ী ১৫ টাকা করে দাম বাড়ালে প্রতি লিটার বোতলজাত তেলের দাম দাঁড়াবে ১৯৩ টাকা এবং খোলা সয়াবিনের দাম ১৭৩ টাকা। পাঁচ লিটারের বোতলের দাম হবে ৯৫৫ টাকা।

বৃহস্পতিবার সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের চতুর্থ সভা শেষে ভোজ্যতেলের সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, খুব শিগগিরই আবার বসে পুরো বিষয়টি পর্যালোচনা করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হবে।

এর আগে, গত ৩ অক্টোবর বোতলজাত তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন লিটারে ১৭ টাকা কমিয়েছিলো ব্যবসায়ীরা। সে অনুযায়ী, বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৮ টাকায় এবং খোলা সয়াবিন তেল ১৫৮ টাকায় বিক্রি হচ্ছে। ৫ লিটারের বোতল বিক্রি হচ্ছে ৮৮০ টাকায়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!