1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ সিএনজি চালক, সড়কে মিলল ব্যবহৃত সিএনজি মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: অভি দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ সিএনজি চালক, সড়কে মিলল ব্যবহৃত সিএনজি

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকার ধামরাইয়ে সিএনজি নিয়ে বের হওয়ার পর আরিফুল ইসলাম (৩৮) নামে এক চালক নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর তাঁর ব্যবহৃত সিএনজিটি উপজেলার খাগুর্তা-বাটুলিয়া এলাকায় সড়কের পাশে পাওয়া গেছে। তবে গাড়িটি পাওয়া গেলেও চালকের কোনো সন্ধান মেলেনি।
পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আরিফুলকে অপহরণ বা গুম করা হয়ে থাকতে পারে। তবে এ অভিযোগের কোনো সত্যতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিয়ে বের হন আরিফুল। পরে পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফোনে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পেরিয়ে পরদিন কালামপুর-কাওয়ালীপাড়া সড়কের খাগুর্তা এলাকায় তাঁর ব্যবহৃত সিএনজিটি সড়কের পাশে পড়ে থাকতে দেখা যায়।
নিখোঁজ আরিফুল ইসলাম ধামরাই উপজেলার দক্ষিণ কাটাবই এলাকার শুকুর আলী বেপারীর ছেলে। তিনি পেশায় একজন সিএনজি চালক।
আরিফুলের বড় ভাই মো. জমির আলী (৫২) বলেন, ‘নিখোঁজ হওয়ার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু তাঁর কোনো সন্ধান পাইনি। পরে আমরা ধামরাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’
তিনি আরও বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ প্রাণনাশের হুমকি দিয়েছিল। আমাদের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ভাইকে অপহরণ কিংবা গুম করা হয়েছে।’
এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এস এম এনামুল হক বলেন, ‘নিখোঁজের ঘটনায় একটি জিডি পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!