1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ সিএনজি চালক, সড়কে মিলল ব্যবহৃত সিএনজি মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: অভি দুই লক্ষাধিক মানুষকে সেবা দিয়ে শেষ হলো লায়ন জেলা ৩১৫ এ২-এর অক্টোবর সেবাপক্ষ এডিএম স্টার অ্যাওয়ার্ড পেলেন মনিরুজ্জামান অপূর্ব চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে

মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে: অভি

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেছেন, মাদকের বিরুদ্ধে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সন্তানদের প্রতি অভিভাবকদের বিশেষ নজর দিতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ধামরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কান্দিকুল সোসাইটির উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুল হাসান অভি বলেন, সন্তানদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। তাদের চলাফেরা, বন্ধুবান্ধব ও দৈনন্দিন কর্মকাণ্ডের প্রতি খেয়াল রাখতে হবে। সন্তানরা যেন কোনোভাবেই মাদকের মতো ধ্বংসাত্মক পথে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকেও ক্ষতিগ্রস্ত করে। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজের সচেতন নাগরিক এবং সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, কান্দিকুল এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!