1. admin@noyasomoy24.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক আব্দুল কাদেরের উঠান বৈঠক

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

ঢাকার ধামরাই উপজেলার ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোঃ আব্দুল কাদেরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমরাইল রামভদ্রপাড়া এলাকায় স্থানীয়দের আয়োজনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী, তরুণ সমাজসেবক ও সাংবাদিক মোঃ আব্দুল কাদের। তিনি ধামরাই প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।
এ সময় আব্দুল কাদের বলেন, “আমি নির্বাচিত হলে যাদবপুর ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত নিরাপদ ইউনিয়ন গড়ে তোলা হবে আমার অন্যতম অঙ্গীকার।”
তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণ সমাজকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবীণ ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
উপস্থিত কয়েকজন এলাকাবাসী সাংবাদিক আব্দুল কাদেরের প্রতি সমর্থন জানিয়ে বলেন, তাঁরা এলাকার উন্নয়নে একজন শিক্ষিত, সৎ ও তরুণ নেতৃত্ব প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!