1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং সফল উদ্যোক্তাদের ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করতে যাচ্ছে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন।

আগামী শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর বেগুনবাগিচা কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বের সভাপতিত্বে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চিত্রনায়ক ডি এ তায়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ এবং বিশিষ্ট সমাজসেবক, ল্যান্ড ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল সুপার স্টারের কর্ণধার মো. হুমায়ুন ফকির।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী, উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন।

আয়োজক সূত্রে জানা যায়, দিয়ামনি ই কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করে আসছে। এসব কর্মশালায় শত শত উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্যাতিত ও নিপীড়িত নারীদের জন্যও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে সংগঠনটি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যেই এ সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!