1. admin@noyasomoy24.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান

চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি.এ. তায়েব চলচ্চিত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
গত শুক্রবার (১৭ জুলাই) রাতে রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনের মিলনায়তনে আয়োজিত আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয় সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।

উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা শিল্পী, উদ্যোক্তা, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সম্মাননা প্রদান করা হয়।
চলচ্চিত্রে দীর্ঘদিনের অভিনয়, দর্শকপ্রিয়তা এবং শিল্পাঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েবকে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা গ্রহণ করে তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও দর্শকদের জন্য আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!