1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে রাজধানীর মগবাজারের একটি রেস্টুরেন্টে দেশের স্বনামধন্য মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।
উদ্যোক্তাদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন দিয়ামনি ই কমিউনিকেশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন হিরা সরকার ও মোঃ নুরউদ্দিন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট চিত্রনায়ক ডিএ তায়েব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন টিভির অনুষ্ঠান প্রধান রাণা ইসলাম, বিশিষ্ট আইনজীবী ও প্রযোজক শাহিদা রহমান এবং নাসরিন জামান মনি।
আয়োজকরা জানান, প্রচলিত ধারা থেকে বেরিয়ে উদ্যোক্তাদের কল্যাণে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে দিয়ামনি ই কমিউনিকেশন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সৃজনশীল ও কার্যকর উদ্যোগের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তা অর্জন করেছে।
সংগঠনটি উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কর্মশালার মাধ্যমে শত শত উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত নারীদের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।
দিয়ামনি ই কমিউনিকেশন বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ২০২৬-এ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী ও নারী উদ্যোক্তা ক্যামেলিয়া নিশান, বেস্ট কাপল আবিদুল মোহাইমিন সাজিল, চলচ্চিত্র অভিনেত্রী শিরীন শিলা, বেস্ট ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, শিশু শিল্পী আয়ান সাহা, ফ্যাশন ডিরেক্টর এডলফ খান, শিশু মডেল ও অভিনেতা আবধাহাম আরোহী, সংগীতশিল্পী তামান্না হক প্রমুখ।

সভাপতির বক্তব্যে মনিরুজ্জামান অপূর্ব বলেন, দেশের শিক্ষিত, উদ্যমী ও মেধাবী তরুণ উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। তিনি জানান, ইতোমধ্যে সারাদেশে প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে এবং তা চলমান রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রদান কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি। উদ্যোক্তাদের শুধু প্রশিক্ষণ দিয়েই থেমে না থেকে তাদের সার্বিক খোঁজখবর রাখা এবং প্রয়োজনের সময় পাশে থাকার কথাও উল্লেখ করেন তিনি।
ভবিষ্যতে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনার কথাও জানান চেয়ারম্যান। পাশাপাশি, বিভিন্ন ভুঁইফোড় সংগঠনের কাছে জিম্মি হয়ে থাকা নিপীড়িত উদ্যোক্তাদের আইন ও প্রশাসনের সহায়তায় স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!