1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার ধামরাইয়ে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের অহ্বায়ক নাজমুল হাসান অভি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি’র নিজস্ব অর্থায়নে ধামরাই পৌরসভার তার নিজ বাড়িতে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত জনতার উদ্দেশে নাজমুল হাসান অভি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সমাজের সব স্তরের মানুষের সঙ্গে ভাগাভাগি করতেই তাদের নেতা তারেক রহমানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের মানুষ যাতে আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি জানান, শুধু ঈদ নয়—সারাবছর জনগণের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং শিগগিরই কৃষক কার্ডও দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ শাওন এবং পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!