1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

ধামরাইয়ে ধানের শীষে ভোট চাইলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-২০ ধামরাই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও কুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। এ সময় তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এছাড়া রাতে আড়ালিয়া গ্রামে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে উপস্থিতদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় সুজন মাহমুদ বলেন,“দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের অধিকার পুনরুদ্ধারের একটি সুযোগ। ধানের শীষ জনগণের মুক্তির প্রতীক। সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিন।”
তিনি আরও বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে রয়েছে এবং আগামীতেও থাকবে।”
গণসংযোগকালে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রাঙা, সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহম্মেদ আলীসহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!