1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

টঙ্গীবাড়ীতে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেল সাত বসতঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পূর্বশত্রুতার জেরে গভীর রাতে ধানের খড়ের গাদায় অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে বসতঘর ও খামার অল্পের জন্য রক্ষা পেলেও ধানের খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী তাজুল ইসলাম নিক্সন জুয়েল শেখকে প্রধান অভিযুক্ত করে অজ্ঞাতনামা আরও ২–৩ জনের বিরুদ্ধে টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতের আঁধারে অভিযুক্ত জুয়েল শেখসহ অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাজুল ইসলাম নিক্সনের বসত ঘর,নির্মাধীন গরুর খামারসহ বাড়ির পাশে রাখা ধানের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিকটবর্তী একটি মাদ্রাসার মাইকে ঘোষণা দেওয়া হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভুক্তভোগী ও বাড়ির মালিক তাজুল ইসলাম নিক্সন জানান, বাতাসের দিক অনুকূলে থাকলে সারিবদ্ধ সাতটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের পুড়িয়ে মারার উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগ করা হয়েছে। আগুন দেওয়ার পর তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়, যাদের মধ্যে জুয়েল শেখ (৪০) নামে একজনকে তিনি শনাক্ত করতে সক্ষম হয়েছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জুয়েল শেখ বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন এবং উদ্দেশ্যমূলকভাবে তার নাম জড়ানো হয়েছে।
দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!