
দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি শ্রেষ্ঠ বীমা শিল্প প্রতিষ্ঠান হিসেবে দিয়ামনি-ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছে।
গত রবিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে আয়োজিত অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদানের আয়োজন করা হয়।
তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ কাজিম উদ্দিন দেশের বাইরে অবস্থান করায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়।
এ সময় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিইও মোঃ কাজিম উদ্দিনের হাতে অ্যাওয়ার্ডটি তুলে দেন দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান অপূর্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ, দিয়ামনি-ই কমিউনিকেশনের উপদেষ্টা মোহাম্মদ হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রমুখ।