1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ধামরাইয়ে দোয়া মাহফিল

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ধামরাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) রাতে ধামরাই উপজেলার গাংগুটিয়া ও আমতা ইউনিয়নে পৃথকভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। দেশ ও জাতির জন্য তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সকলকে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, সাবেক অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আনিসুর রহমান, যুবদল নেতা সুজিত, উপজেলা বিএনপি নেতা জাবেদ কম্পানি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন, বালিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক, বালিয়া ইউনিয়ন বিএনপি নেতা যুগলুর হায়দার হেলালী, আমতা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. লুৎফুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক কোহিনুর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!