1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল

মোঃ সোহেল রানা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তাঁরদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া শেষে নেতাকর্মীরা বলেন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। সীমাহীন জুলুম-নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। গণতন্ত্র রক্ষায় তাঁর অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে তারা মন্তব্য করেন।

এ সময় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ সেল, যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, রাকিবুজ্জামান রাকিব, নাজমুল হোসেন, আলমগীর হোসেন মুন্সি, রাশেদ মিয়া, শাহজাহান শিপু, হালিম মণ্ডল, লিংকন আহমেদ লোটাসসহ ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও পৌর শাখার আহ্বায়ক, সদস্য সচিব এবং বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!