1. admin@noyasomoy24.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিপিএ-৫ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড দেবে দিয়ামনি ই কমিউনিকেশন ঈদুল আজহায় সাড়া জাগানো ‘অফিসার’ এবার নতুন করে প্রেক্ষাগৃহে ধামরাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাল দলিল করে প্রতিবন্ধী বড় ভাইয়ের জমি লিখে নেওয়ার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে Medicals BD-এর চেয়ারম্যান হলেন মনিরুজ্জামান অপূর্ব ধামরাইয়ে চেয়ারম্যান প্রার্থী সুজন মাহমুদের কর্মী সভা অনুষ্ঠিত ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান

আর নয় ঢাকা, আর নয় সাভার! ঢাকা–সাভারের উন্নত চিকিৎসা সেবা এখন ধামরাইয়ের “পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে”

নয়া সময় ডেক্স:
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

ঢাকা কিংবা সাভারমুখী চিকিৎসা ভোগান্তির অবসান ঘটিয়ে ধামরাই থানার কালামপুর এলাকায় চালু হয়েছে আধুনিক চিকিৎসা সুবিধা সমৃদ্ধ “পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল”।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, এ হাসপাতালে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসা ব্যবস্থা। হাসপাতালের ল্যাব বিভাগে অটোমেটিক মেশিনের মাধ্যমে সম্পন্ন করা হয় সকল গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষা।

এর মধ্যে রয়েছে-
*রক্তের সকল বায়োকেমিস্ট্রি পরীক্ষা, হরমোন পরীক্ষা, থাইরয়েড টেস্ট এবং ৫-পার্ট সিবিসি সেল কাউন্টার।

আধুনিক ইমেজিং সুবিধা:
*হাসপাতালটিতে রয়েছে অত্যাধুনিক আল্ট্রাসনোগ্রাফি মেশিন, যেখানে করা হয়—
TVS, অ্যানোমালি স্ক্যান, ব্রেস্ট ও সকল ধরনের আল্ট্রাসাউন্ডসহ 4D ইকো কার্ডিওগ্রাম।

বিশেষায়িত চিকিৎসা সেবা:
এখানে এন্ডোস্কপি ও NICU-এর মতো গুরুত্বপূর্ণ ও জটিল সেবাও পাওয়া যাচ্ছে।
হাসপাতালে নিয়মিত চিকিৎসা দিচ্ছেন নাক-কান-গলা, ডার্মাটোলজি (চর্ম ও যৌন), অর্থোপেডিক্স, কার্ডিয়াক, নিউরোমেডিসিন ও বক্ষব্যাধিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসকরা।
বিশেষ করে গাইনি বিভাগে রয়েছেন একাধিক প্রফেসর ও বিশেষজ্ঞ চিকিৎসক।

আধুনিক অপারেশন থিয়েটার:
হাসপাতালটিতে রয়েছে একাধিক সুসজ্জিত অপারেশন থিয়েটার। একটি অপারেশনে ব্যবহৃত হলেও অন্যটি সচল রেখে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়।
পাশাপাশি রয়েছে পোস্ট-অপারেটিভ রুম ও সার্জনদের জন্য আলাদা, সুসজ্জিত ওয়েটিং রুম।

অপারেশন থিয়েটারে ব্যবহৃত হচ্ছে:
ইলেকট্রিক ওটি টেবিল, শ্যাডোলেস ডোম LED লাইট, হাই কোয়ালিটি অটোক্লেভ এবং আধুনিক ফিউমিগেশন মেশিন।
প্রতি সপ্তাহে হাইড্রোজেন পারঅক্সাইড, ইথিলিন অক্সাইড ও ফরমালিনসহ তৃতীয় প্রজন্মের জীবাণুনাশক দিয়ে নিয়মিত ফিউমিগেশন করা হয়।

মানুষের মুখে মুখে সুনাম:
এ হাসপাতালের চিকিৎসকদের সুচিকিৎসা, সফলতা ও আন্তরিক সেবার কথা ইতোমধ্যেই স্থানীয় মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।
ধামরাইবাসীর জন্য উন্নত ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!