1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

ভারত থেকে ৫০ হাজার টন চাল আনা হবে: অর্থ উপদেষ্টা

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকার ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাশাপাশি বাজারে আতপ চালের চাহিদা বাড়ায় আরও আতপ চাল আমদানির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বিশেষ করে চীন ব্যাপক হারে চাল আমদানি করায় বিশ্ববাজারে চাপ তৈরি হয়েছে। তারা মূলত ভিয়েতনাম থেকে চাল কিনছে। এর প্রভাব পড়লেও বাংলাদেশ তুলনামূলকভাবে আগের চেয়ে কম দামে ৫০ হাজার টন চাল আমদানির সুযোগ পেয়েছে, যা স্বস্তিদায়ক।

তিনি আরও জানান, সরকার মরক্কো থেকে ৯০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আরও ৪০ হাজার মেট্রিক টন সার আনা হবে। বর্তমানে সারের দাম সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর একটি ভবন নির্মাণে ১০৫ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার বিভাগের অধীনে চারটি সড়ক প্রকল্পের অনুমোদনও দেওয়া হয়েছে।

তিনি জানান, ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের ১৯টি সাবস্টেশন বিতরণ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রমজান সামনে রেখে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানির পরিকল্পনা রয়েছে। বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত পরিমাণ রাইস ব্র্যান অয়েল আমদানির উদ্যোগও নেওয়া হচ্ছে।

এছাড়া অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশ দূতাবাসের জন্য একটি স্থায়ী ভবন নির্মাণের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে অস্ট্রেলিয়া সরকার অনুমতি প্রত্যাহার করতে পারে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!