1. admin@noyasomoy24.com : admin :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ছাত্রদল নেতা মোনারুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড এ পুরস্কৃত হলেন খন্দকার রুহুল আমিন সিআইপি রফিকুল আলম ও কনা রেজাকে আশ-শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননা প্রদান চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ডিএ তায়েব পেলেন ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা’ সম্মাননা ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছেন বুশরা খান নিদ্রা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন,সভাপতি শিবা শানু,সাধারন সম্পাদক জয় চৌধুরী ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা

উন্মত্ত জনতার ভিড়ে চিড়েচ্যাপ্টা সামান্থা

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

অনুষ্ঠানে গিয়ে জনসাধারণের দ্বারা অভিনেত্রীদের হেনস্তা হওয়ার ঘটনা নতুন না। এবার এরকম অভিজ্ঞতার শিকার দক্ষিণী সুপারস্টার সামান্থা রুথ প্রভু। সম্প্রতি এক শাড়ির শোরুম উদ্বোধন করতে গিয়ে উপস্থিত জনতার ভিড়ে চিড়েচ্যাপ্টা হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, গত রোববার হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে যাওয়ার কথা ছিল অভিনেত্রীর। নির্দিষ্ট সময় অনুষ্ঠানস্থলে পৌঁছান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা যেন জনসমুদ্র। উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে। ভিড়ের চাপে চিড়েচ্যাপ্টা দশা অভিনেত্রীর।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর মরিয়া চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে নিরাপত্তারক্ষীরা কার্যত ব্যর্থ হন। এদিকে নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রীরা। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়।

তবে এরকম পরিস্থিতেও মেজাজ হারাননি সামান্থা। ভিড়ে চিড়েচ্যাপ্টা হওয়ার পরও ঠোঁটের কোণে হালকা হাসির ঝিলিক দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর অভিনেত্রী নিজের গাড়িতে পৌঁছতে পারেন।

বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি অভিনেত্রী। তবে রাগ করছেন নেটিজেনরা। এর আগে অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে একই ঘটনা ঘটেছিল। তাই নেটাগরিকদের প্রশ্ন, কেন আগের ঘটনা থেকে শিক্ষা নিলেন না আয়োজকরা? বিষয়টি নিয়ে আয়োজকদের ভাবা উচিত ছিল বলে মনে করছেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!