1. admin@noyasomoy24.com : admin :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ওয়েফের উদ্যোগে চাঁদপুর সরকারি শিশু পরিবারের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী বিতরণ মুসাফির সুফিয়ানা’ যাচ্ছে ওমানের মঞ্চে ঈদে দর্শকদের মন জয় করেছে ‘অফিসার’ তিন দিনব্যাপী মেলার সেরা তিন উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকশনের সম্মাননা দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তাদের সার্টিফিকেট প্রদান ওয়েবসাইট উদ্বোধনের মধ্য দিয়ে দিয়ামনি-ই কমিউনিকেশনের উদ্যোক্তা স্টল ফ্রি মেলা শুরু বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেল ৪শতাধিক রোগী মাদক-সন্ত্রাসমুক্ত, উন্নত-জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ দিয়ামনি-ই কমিউনিকেশনের বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে দিনব্যাপী ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্ক️শপ’

বিশ্বরেকর্ড জোকোভিচের

নয়া সময় নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বকালের সেরা টেনিস খেলোয়াড়দের তালিকা করলে নোভাক জোকোভিচের নামটা থাকবে উপরের দিকেই। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ডটা তার দখলেই। ২৪টি গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে পেছনে ফেলেছেন তিনি। এবার আরও এক রেকর্ডে সার্বিয়ান এই তারকা টপকে গেলেন ফেদেরারকে।

নতুন নজির গড়েছেন জোকোভিচ। এথেন্সে ১০১তম এটিপি খেতাব জিতে ভেঙে দিলেন ফেদেরারের একটি বিশ্বরেকর্ড। পেশাদার টেনিসে হার্ড কোর্টে সবচেয়ে বেশি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করলেন সার্ব তারকা।

বেশ কিছু দিন ধরে সেরা ফর্মের ধারে কাছে নেই জোকোভিচ। তবু একটি বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বিশ্বের প্রাক্তন এক নম্বর টেনিস খেলোয়াড়। হেলেনিক চ্যাম্পিয়নশিপের ফাইনালে লোরেঞ্জো মুসেত্তির বিরুদ্ধে প্রথম সেট ৪-৬ ব্যবধানে হেরে যান জোকোভিচ। কিন্তু হাল ছাড়েননি। পরের দু’টি সেট ৬-৩, ৭-৫ ব্যবধানে জিতে নেন ২৪টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

শেষ পর্যন্ত ৪-৬, ৬-৩, ৭-৫ ব্যবধানে ম্যাচ জিতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। ১০১তম এটিপি খেতাব জেতার পাশাপাশি ভেঙে দিলেন ফেডেরারের একটি রেকর্ড। হার্ড কোর্টে টেনিসজীবনের ৭২তম খেতাব জিতলেন জোকোভিচ। টপকে গেলেন ফেডেরারকে। তিনি হার্ড কোর্টে ৭১টি খেতাব জিতেছিলেন। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আন্দ্রে আগাসি। আমেরিকার প্রাক্তন খেলেয়োড় হার্ড কোর্টে জিতেছেন ৪৬টি খেতাব।

৩৮ বছর পাঁচ মাস বয়সে এথেন্সের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন জোকার। এত বেশি বয়সে পেশাদার খেতাব জেতার ক্ষেত্রেও নজির গড়েছেন তিনি। ১৯৭৭ সালে কেন রোজওয়েল এর চেয়েও বেশি বয়সে পেশাদার খেতাব জিতেছিলেন। নজির গড়লেও বছরের শেষে এটিপি ফাইনাল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন জোকোভিচ। তিনি বলেছেন, ‘‘আমার খুব খারাপ লাগছে। বছরের শেষ প্রতিযোগিতায় খেলতে পারব না। একটা চোট রয়েছে। সেটা সারিয়ে ফেলতে হবে। তাই এটিপি ফাইনাল থেকে সরে দাঁড়াতে হচ্ছে।’’ কেমন চোট পেয়েছেন, তা অবশ্য জানাননি জোকোভিচ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2020-26 Noya Somoy 24.com
Theme Customized BY LatestNews
error: Content is protected !!