ঢাকার ধামরাইয়ে দেপাশাই বড়পাড়া বয়েজ ক্লাবের আয়োজনে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দেপাশাই নয়াপাড়া খেলার মাঠে টুর্নামেন্টের ম্যাচে মুখোমুখি হয় মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি ও আশুলিয়া গাজীরচট ফুটবল একাডেমি।
দেপাশাই বয়েজ ক্লাব ও ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিআইয়ের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা সামছুল হক।
এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, কালামপুর কলেজের অধ্যক্ষ এমএ জলিল, মো. আব্দুস সামাদ খান, মো. আকবর আলী খান, শিক্ষক সমিতির সভাপতি মো. আসলাম হোসেন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন সাইরুল ইসলাম এবং ধারাভাষ্যকার ছিলেন মো. হুমায়ুন কবির।
খেলা শেষে মানিকগঞ্জ ফিউচার ফুটবল একাডেমি ২-১ গোলে আশুলিয়া গাজীরচট ফুটবল একাডেমিকে পরাজিত করে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)