ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ এর নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আলাদিন্স পার্কে কুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নেতাকর্মী সমর্থকদের নিয়ে এ কর্মী সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, ভোটারদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী সুজন মাহমুদ।
এ সময় তিনি বলেন, কুল্লা ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার লক্ষ্যেই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, কোনো ধরনের বিভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে কুল্লা ইউনিয়নকে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় কুল্লা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রমজান আলী রাঙাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় আরও জোরদার করার বিষয়ে মতামত দেন। সভায় উপস্থিত নেতাকর্মীরা সুজন মাহমুদের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)