
রামপুরায় তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার সমাপনী দিনে উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়, বেস্ট সেলার তিনজনকে পুরস্কার এবং সকল স্টলারদের সার্টিফিকেট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রামপুরার ব্লু অলিভ চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অ্যাক্টিং প্রেসিডেন্ট চিত্রনায়ক ডিএ তায়েব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিয়ামনি-ই কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্ব। মেলায় ২৫টি স্টলে অর্গানিক খাদ্যপণ্য, হস্তশিল্প, পোশাক, মসলা ও ঘরোয়া খাবারসহ বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল।
এর আগে ফিতা ও কেক কেটে মেলা এবং সংগঠনের ওয়েবসাইট উদ্বোধন করেন চিত্রনায়ক ডি এ তায়েব। পরে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় পণ্য মানুষের কাছে পৌঁছে দিতে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মো. মনিরুজ্জামান অপূর্ব বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক সময়ে টিকে থাকতে উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি করতে হবে। আধুনিক প্রযুক্তি, নতুন ধারণা ও ডিজিটাল প্ল্যাটফর্মের সঠিক ব্যবহারই সফলতার মূল চাবিকাঠি। তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উন্নয়নে দিয়ামনি-ই কমিউনিকেশন ধারাবাহিকভাবে কাজ করছে এবং ডিজিটাল নলেজ শেয়ারিং প্রকল্পের মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক জয়, নারী উদ্যোক্তা রোমানা নীড়, ইকবাল বাহার জাহিদ, ইনফ্লুয়েন্সার বারিশা হক, আফসান মিম, আফরিন ইসলাম, তামান্না নুসরাত নিথি, দেবাশীষ বিশ্বাস, অ্যাডভোকেট নার্গিস আহমেদ সেতু, ভাবনা আহমেদ, শিরীন শিলা, গৌতম সাহা, ইনফ্লুয়েন্সার সাবরিনা ইফোনা, আবিদুল মহায়মিন সাজিল, কনটেন্ট ক্রিয়েটর জেকে শান্তর টিম, নাসরিন জামান মনি, মিম হাসান, সংগঠনের হেড অব ম্যানেজমেন্ট মো. নুরউদ্দিন, তানিয়া, সাকিব হাসান আলিফ ও নাজমুন নাহার উর্মি।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল
রানা।
নির্বাহী সম্পাদক: ডাঃ ফজলুর রহমান
(সবুজ)